Oud Al Layl

Price range: TK. 550 through TK. 1,550

16 People watching this product now!

কিছু সুগন্ধি থাকে যা আপনাকে শুধু ভালো লাগা দেয় না, বরং এক ঝটকায় কোনো এক আরব্য রূপকথার রাজমহলে নিয়ে যায়। আজ বলছি আতরের দুনিয়ায় অন্যতম সেরা এক মাস্টারপিস Oud Al Layl (উদ আল লাইল) এর গল্প।

অনেকে মনে করেন ওদের (Oud) ঘ্রাণ মানেই কেবল কড়া বা ঝাঁঝালো কিছু। কিন্তু Oud Al Layl ঠিক এই জায়গাতেই সবার চেয়ে সেরা এবং একদম আলাদা! কারণ এর পরতে পরতে লুকিয়ে আছে এক জাদুকরী, মনকাড়া মিষ্টি সুবাস।

আতরটি কাপড়ে ছোঁয়াতেই শুরুতে পাবেন প্রিমিয়াম ওদ আর কাঠের এক চমৎকার আভিজাত্য। তবে সেই চড়া ভাবটা সেকেন্ডের মধ্যেই রূপ নেয় এক অদ্ভুত সুন্দর রিচ এবং ক্রিমি মিষ্টি ঘ্রাণে। মনে হবে যেন এক বাটি খাঁটি মধুর সাথে দামী ওদ আর ওরিয়েন্টাল স্পাইস কেউ পরম যত্নে মিশিয়ে দিয়েছে!
একটু সময় পার হতেই এর আসল রূপ প্রকাশ পায়। ওদের সেই রাজকীয় গাম্ভীর্যের সাথে এর ঘন, লিকুইড গোল্ডের মতো মিষ্টি আমেজটা এত দারুণভাবে ব্লেন্ড হয়ে যায় যে, মনটা এক নিমেষেই ভালো হয়ে যায়। এই মিষ্টি ভাবটা উগ্র নয়, বরং ভীষণ অভিজাত আর আসক্তি জাগানিয়া।

দিনশেষে যখন এটি পুরোপুরি কাপড়ে বসে যাবে, তখন একটা স্মোকি, ভ্যানিলা মাস্কি আর সুইট বেজ নোট রেখে যাবে। এর স্থায়ীত্ব এতটাই অবিশ্বাস্য যে কাপড় ধোয়ার পরেও এর সেই মিষ্টি ওদ-এর রেশ খুঁজে পাওয়া যায়।

যারা ওদ ভালোবাসেন অথচ চান তাতে থাকুক এক দারুণ মিষ্টি আর লাক্সারি আমেজ তাদের কালেকশনে Oud Al Layl থাকা মানেই সেরা একটা চয়েস। তীব্রতা আর মিষ্টির এই অপূর্ব জুড়ি আপনার ব্যক্তিত্বকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে।

You might also like

  • Agar Oud Price range: TK. 2,250 through TK. 6,000
  • Dunhill Desire Price range: TK. 550 through TK. 1,350
  • Ruh Khus Price range: TK. 850 through TK. 2,750
  • Gulab Khus Price range: TK. 550 through TK. 1,550
  • Musk Al Rumman Price range: TK. 550 through TK. 1,350

Free Delivery

When ordering from 2000 TK

Quick Payment

100% secure payment

Gift Certificate

Buy now 1500 to 2500

12 Hours Support

9 AM - 8 PM